ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাগুরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদলের সহ-সভাপতি আটক

জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব শেখ কে আটক করেছে পুলিশ।  মাগুরা হাইওয়ে সড়কের পাশের প্রায় ৭০ টি ভোট কেন্দ্রে যুবদল তিনটি করে বোমা বিস্ফোরণ করার পরিকল্পনা করেছে যে বলে দাবি করছে মাগুরা পুলিশ সুপার মসিউদৌলা রেজা। তিনি দাবি করেন, আটককৃত সজীবের মোবাইল ফোনের গ্রুপ কল থেকে  এ নাশকতার পরিকল্পনার কথা জানা গেছে। 


শুক্রবার দুপুর একটায় মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে  আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন।  প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আটককৃত সজীব শহরের পুলিশ লাইন পাড়ার মোঃ মোসলেম শেখের পুত্র। তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। তাকে গতরাতে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। 


তিনি আরো বলেন,  ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে  যাতে যেতে আসতে পারেন সেই ভাবে  আইনশৃঙ্খলা বাহিনীর ৫০৬৮ জন সদস্য কাজ করবে।

ads
ads
ads

Our Facebook Page

↑